• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
তানোরে কমিউনিটি পুলিশিং সভায় ডিআইজি আশিক সাঈদ: “জনবান্ধব পুলিশিং ও পেশাদারিত্বে জোর” দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু হায়দারকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম খুলনায় বিএসটিআইয়ের বিশেষ অভিযান: নিষিদ্ধ পণ্যের উপস্থিতি মেলেনি, ২ প্রতিষ্ঠানকে সতর্কবার্তা তানোরে বিশেষ অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেফতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মসজিদে যোহরের নামাজরত অবস্থায় নজরুল সরদার হত্যা: নোয়াখালী থেকে প্রধান আসামি হারুন গ্রেফতার, জনমনে স্বস্তি নওগাঁয় ২২ লিটার চোলাই মদসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার আন্ধারমানিক গোলেরহাটে নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা: খুনি হারুনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তানোরে কমিউনিটি পুলিশিং সভায় ডিআইজি আশিক সাঈদ: “জনবান্ধব পুলিশিং ও পেশাদারিত্বে জোর”

রিপোর্টারের নাম : / ১৬ ভিজিটর :
প্রকাশ : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

তানোরে কমিউনিটি পুলিশিং সভায় ডিআইজি আশিক সাঈদ: “জনবান্ধব পুলিশিং ও পেশাদারিত্বে জোর”

 

রাজশাহী জেলার তানোর থানা পুলিশের আয়োজনে আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় এক বর্ণাঢ্য ও গুরুত্বপূর্ণ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ মহোদয়।

অনুষ্ঠানের শুরুতে তানোর থানা চত্বর ও এর আশপাশে পরিবেশ সংরক্ষণের বার্তা দিয়ে একটি আম গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি। এরপর রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয়ের তানোর থানা পরিদর্শন উপলক্ষে থানার পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বিশেষ সম্মাননা জানানো হয়। পুলিশি সেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যেই এই সম্মান প্রদর্শন করা হয়।

সভা ও পরিদর্শন শেষে তানোর থানার পক্ষ থেকে ডিআইজি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয় এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। এ সময় ডিআইজি মহোদয় তানোর থানার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সদস্যদের আরও বেশি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দিকনির্দেশনা দেন।

সাক্ষাৎকালে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডিআইজি মহোদয় তানোর থানার পুলিশ সদস্যদের পেশাগত উৎকর্ষ সাধনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি সাধারণ জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে অপরাধ দমনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ