রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আজ ২৩ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়।
সভায় রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, বিভিন্ন মামলা তদন্তের অগ্রগতি, মুলতবি ও নিষ্পত্তিসাপেক্ষে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, এবং মাদক ও চোরাচালান দমনের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
এছাড়াও জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রমের সার্বিক মূল্যায়ন করা হয়। একই সাথে ভবিষ্যতে আরও কার্যকর, জনবান্ধব ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।
সভায় আরএমপি’র বিভিন্ন অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।