দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু হায়দারকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা
রাজশাহী: দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু হায়দারকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় রাজশাহী নগরীর সপুরা শালবাগানে অবস্থিত পত্রিকাটির রাজশাহী প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক আমাদের জন্মভূমি-এর প্রধান কার্যালয়ের সাংবাদিক ও কলাকুশলীরা সম্পাদক ও প্রকাশক আবু হায়দারকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন
নির্বাহী সম্পাদক: মো. সোহেল রানা
বার্তা সম্পাদক: রাকিবুল ইসলাম
রাজশাহী জেলা স্টাফ রিপোর্টার: মরিয়ম খাতুন
সিনিয়র স্টাফ রিপোর্টার: রাজু আহমেদ
স্টাফ রিপোর্টার: লিটন আলী, কাজী আব্দুল আলীম ও ইউনুস আলী
ফটোসাংবাদিক: কবীর হোসেন
স্টাফ রিপোর্টার: মামুন সরদার
ভ্রাম্যমাণ প্রতিনিধি: মাহাবুব আলম
দিকনির্দেশনামূলক বক্তব্য
সংবর্ধনা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সম্পাদক ও প্রকাশক আবু হায়দার উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন,
“সাংবাদিকতার মূল শক্তি হলো বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা। সাহসিকতার সঙ্গে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করতে হবে।”
তিনি পেশাগত দায়িত্ব পালনে সর্বদা সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে জনস্বার্থে কাজ করার জন্য পত্রিকাটির সকল সংবাদকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান।