• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
তানোরে কমিউনিটি পুলিশিং সভায় ডিআইজি আশিক সাঈদ: “জনবান্ধব পুলিশিং ও পেশাদারিত্বে জোর” দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু হায়দারকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম খুলনায় বিএসটিআইয়ের বিশেষ অভিযান: নিষিদ্ধ পণ্যের উপস্থিতি মেলেনি, ২ প্রতিষ্ঠানকে সতর্কবার্তা তানোরে বিশেষ অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেফতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মসজিদে যোহরের নামাজরত অবস্থায় নজরুল সরদার হত্যা: নোয়াখালী থেকে প্রধান আসামি হারুন গ্রেফতার, জনমনে স্বস্তি নওগাঁয় ২২ লিটার চোলাই মদসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার আন্ধারমানিক গোলেরহাটে নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা: খুনি হারুনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্ধারমানিক গোলেরহাটে নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা: খুনি হারুনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম : / ১২৭ ভিজিটর :
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

আন্ধারমানিক গোলেরহাটে নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা: খুনি হারুনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের গোলেরহাট মসজিদে জোহরের নামাজরত অবস্থায় ছোট ভাই নজরুল সরদারকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বড় ভাই হারুন সরদারকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা এই কর্মসূচি পালন করেন।
‎মানববন্ধনে বক্তারা বলেন, অত্যন্ত নৃশংস ও লোমহর্ষক এই ঘটনায় জড়িত হারুন সরদার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পবিত্র মসজিদে নামাজ পড়ার সময় নিজের ছোট ভাইকে এভাবে কুপিয়ে হত্যা করা একটি ন্যাক্কারজনক ঘটনা, যা পুরো এলাকাকে শোকস্তব্ধ ও আতঙ্কিত করে তুলেছে। হত্যাকারী হারুন সরদারকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
‎নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২১ জুন দুপুরে এই হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার সময় নজরুল সরদার যখন সেজদায় ছিলেন, ঠিক তখনই তার বড় ভাই হারুন সরদার অতর্কিতে তার ওপর হামলা চালায় এবং এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ