• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মোহনপুরে বিধবাকে মারধরের অভিযোগ বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনের হাওয়া: ৮ নং বড়গাছী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়াপ্রার্থী সাংবাদিক মোঃ রাজু আহমেদ মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ৪৫ লিটার ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সালথা উপজেলার গুরদিয়া কৃষি অফিস সংস্কারে দাবি স্থানীয়দের  নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: মোহনপুরের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২ দিনে ভর্তি ৫৫৬ শিশু রাজশাহীর মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় আরএমপির পুলিশ কমিশনার মহোদয় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে মনোনয়ন ফরম তুলে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন

রিপোর্টারের নাম : / ২৮৩ ভিজিটর :
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন
​​নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া ২৫০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ‘ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন’। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব মানুষের দুর্ভোগ লাঘবে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।
​সম্প্রতি উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণপল্লী ও আদর্শ গ্রামে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘদিনের জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের কর্মকর্তারা।
​ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলামের পিতা মো. মোবারক মণ্ডল।
​এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডার্মা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজার মো. তারেক আজিজ, ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
​ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে।
​ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, টানা বৃষ্টিতে এলাকার মানুষ পানিবন্দি হয়ে চরম কষ্টে দিনাতিপাত করছেন। তাদের কষ্টের কথা বিবেচনা করে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন সামান্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। মানুষের এই দুর্দিনে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন সব সময় পাশে থাকার অঙ্গীকার করছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
​উল্লেখ্য, ডার্মা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের লোকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ