নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে পোরশা থানা পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ জুলাই, ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় পোরশা থানাধীন ৪নং গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে পোরশা থানার চৌকস পুলিশ টিম দেওনাপাড়া গ্রামস্থ আসামি মো. বেলাল হোসেনের বসতবাড়ির উঠানে মাদক বিক্রয়কালে হাতেনাতে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. বেলাল হোসেন (৩৭)। তিনি পোরশা থানার গাংগুরিয়া (দেওনাপাড়া) গ্রামের মৃত ছবের আলী ও মোছা. মমতাজ বেগমের সন্তান।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামিকে তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় সাদা পলিথিনে মোড়ানো ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশের এই মাদকবিরোধী অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানানো হয়।