মসজিদে যোহরের নামাজরত অবস্থায় নজরুল সরদার হত্যা: নোয়াখালী থেকে প্রধান আসামি হারুন গ্রেফতার, জনমনে স্বস্তি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের আলোচিত ও চাঞ্চল্যকর নজরুল সরদার হত্যা মামলার প্রধান আসামি হারুনকে নোয়াখালী জেলা থেকে গ্রেফতার করেছে আইনৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যোহরের নামাজরত অবস্থায় ছোট ভাইকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের আতঙ্ক কেটে স্বস্তি ফিরে এসেছে। এর আগে আন্ধারমানিক ইউনিয়নের একটি মসজিদে পবিত্র যোহরের নামাজ আদায়রত অবস্থায় নজরুল সরদারকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। মসজিদের ভেতরে ইবাদতরত একজন মানুষকে এমন নৃশংসভাবে হত্যার ঘটনাটি পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই পরিবার ও স্থানীয় সাধারণ মানুষের পক্ষ থেকে আসামিদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি ও জোরালো দাবি উত্থাপন করা হয়। হত্যাকাণ্ডের পর মূল অভিযুক্ত হারুন আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আইনৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নোয়াখালী জেলায় অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হারুনকে অবশেষে আটক করতে সক্ষম হয় পুলিশ। এই গ্রেফতারের মাধ্যমে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তে বড় অগ্রগতি সাধিত হলো। প্রধান আসামি হারুনের গ্রেফতারের খবর মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট এলাকায় ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, পবিত্র মসজিদের ভেতর নামাজরত অবস্থায় এমন একটি জঘন্য হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়া দিয়েছিল। অপরাধী আইনের আওতায় আসায় বিচার পাওয়ার আশা জোরালো হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রiয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।