• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মোহনপুরে বিধবাকে মারধরের অভিযোগ বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনের হাওয়া: ৮ নং বড়গাছী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়াপ্রার্থী সাংবাদিক মোঃ রাজু আহমেদ মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ৪৫ লিটার ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সালথা উপজেলার গুরদিয়া কৃষি অফিস সংস্কারে দাবি স্থানীয়দের  নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: মোহনপুরের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২ দিনে ভর্তি ৫৫৬ শিশু রাজশাহীর মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় আরএমপির পুলিশ কমিশনার মহোদয় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে মনোনয়ন ফরম তুলে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

নওগাঁয় ২২ লিটার চোলাই মদসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টারের নাম : / ২০১ ভিজিটর :
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নওগাঁয় ২২ লিটার চোলাই মদসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রোববার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬নং পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—১. রিপন পারভেজ (২৫), পিতা: মৃত আঃ হামিদ।

২. মোঃ সেলিম রেজা (২৫), পিতা: মোঃ সোহরাব প্রামানিক। (উভয়ের বাড়ি উপজেলার তল্লা সর্বজান গ্রামে)।

৩. শ্রী সুতেষ (৬০), পিতা: মৃত শিবা, গ্রাম: সাতঘরা, নিয়ামতপুর।

থানা সূত্রে জানা গেছে, পুলিশ সুপার, নওগাঁর সার্বিক দিকনির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাতঘরা গ্রামের ওই বসতবাড়িতে অভিযান চালিয়ে ২২ লিটার চোলাই মদসহ হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুদ এবং এলাকায় বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

 

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ