• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মোহনপুরে বিধবাকে মারধরের অভিযোগ বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনের হাওয়া: ৮ নং বড়গাছী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়াপ্রার্থী সাংবাদিক মোঃ রাজু আহমেদ মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ৪৫ লিটার ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সালথা উপজেলার গুরদিয়া কৃষি অফিস সংস্কারে দাবি স্থানীয়দের  নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: মোহনপুরের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২ দিনে ভর্তি ৫৫৬ শিশু রাজশাহীর মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় আরএমপির পুলিশ কমিশনার মহোদয় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে মনোনয়ন ফরম তুলে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

রাজশাহীতে নারীকে জখম করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম : / ২০৫ ভিজিটর :
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

রাজশাহী মহানগরীর পবা থানার তালগাছি এলাকায় এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ।

 

পুলিশ জানায়, বাগমারা উপজেলার বাসিন্দা মনি বেগম (৩৮) গত ১৩ জুলাই সকালে রাজশাহী রেলস্টেশন থেকে মাহিন্দ্রা (সিএনজি)যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে ৮টার দিকে তালগাছি ব্রিজ এলাকায় পৌঁছালে যাত্রীর ছদ্মবেশে থাকা ছিনতাইকারী ও সিএনজি চালক তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পিঠে আঘাত করে। পরে তার কাছে থাকা ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন, ট্রাভেল ব্যাগ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে পাশের ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়।

 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

 

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় পবা থানা পুলিশ ও সাইবার ক্রাইম টিম যৌথভাবে তদন্ত শুরু করে। টানা ১৮ ঘণ্টার অভিযানে ১৪ জুলাই ভোরে কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি সিএনজি চালক মো. ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত মোবাইল ফোন, কাপড়-চোপড়, ব্যবহৃত মাহিন্দ্রা (সিএনজি) এবং ঘটনার সময় ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়।

 

একই দিন দিবাগত রাতে নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ এলাকা থেকে অপর আসামি মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে পবা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ