• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মোহনপুরে বিধবাকে মারধরের অভিযোগ বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনের হাওয়া: ৮ নং বড়গাছী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়াপ্রার্থী সাংবাদিক মোঃ রাজু আহমেদ মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ৪৫ লিটার ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সালথা উপজেলার গুরদিয়া কৃষি অফিস সংস্কারে দাবি স্থানীয়দের  নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: মোহনপুরের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২ দিনে ভর্তি ৫৫৬ শিশু রাজশাহীর মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় আরএমপির পুলিশ কমিশনার মহোদয় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে মনোনয়ন ফরম তুলে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা করা হয়েছে। 

রিপোর্টারের নাম : / ২৪১ ভিজিটর :
প্রকাশ : রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য রবিবার সকাল ১১.৩০ ঘটিকায় রাজশাহীর পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের প্যাকেট/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নওহাটায় অবস্থিত তাজ বেকারী এন্ড কনফেকশনারী প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ‘কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় বায়া বাজার এলাকায় অবস্থিত সামিউল খালেক বেকারী প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথী এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ