• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মোহনপুরে বিধবাকে মারধরের অভিযোগ বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনের হাওয়া: ৮ নং বড়গাছী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়াপ্রার্থী সাংবাদিক মোঃ রাজু আহমেদ মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ৪৫ লিটার ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সালথা উপজেলার গুরদিয়া কৃষি অফিস সংস্কারে দাবি স্থানীয়দের  নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: মোহনপুরের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২ দিনে ভর্তি ৫৫৬ শিশু রাজশাহীর মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় আরএমপির পুলিশ কমিশনার মহোদয় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে মনোনয়ন ফরম তুলে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

গাইবান্ধা সদর উপজেলায় ৬ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টারের নাম : / ২২৩ ভিজিটর :
প্রকাশ : বুধবার, ১ জুলাই, ২০২৬

গাইবান্ধা সদর উপজেলায় ৬ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা পৌর এলাকায় অভিযান চালিয়ে ৬ লিটার দেশীয় মদ ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গাইবান্ধার জেলা পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোতালিব হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) রাতে গাইবান্ধা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মৃনাল কান্তি (৪৮), পিতা- মৃত বাসুদেব বর্মনের বাড়ির সামনে পুলিশ লাইন্সগামী পাকা সড়কে অবস্থানরত শ্রী বাবুল কুমার বর্মন ওরফে বিপদ (৫০)-কে আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে তার বসতবাড়িতে তল্লাশি চালানো হলে শ্রী আকাশ চন্দ্র বর্মন (২২)-এর শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি সাদা কাপড়ের বস্তা থেকে বিভিন্ন বোতলে সংরক্ষিত মোট ৬ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ২০০ টাকা। এছাড়াও দেশীয় মদ বিক্রির নগদ ৭০০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-৬১, তারিখ ৩০ জুন ২০২৬।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোতালিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ