• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মোহনপুরে বিধবাকে মারধরের অভিযোগ বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনের হাওয়া: ৮ নং বড়গাছী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়াপ্রার্থী সাংবাদিক মোঃ রাজু আহমেদ মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ৪৫ লিটার ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সালথা উপজেলার গুরদিয়া কৃষি অফিস সংস্কারে দাবি স্থানীয়দের  নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: মোহনপুরের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২ দিনে ভর্তি ৫৫৬ শিশু রাজশাহীর মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় আরএমপির পুলিশ কমিশনার মহোদয় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে মনোনয়ন ফরম তুলে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রিপোর্টারের নাম : / ২৮৯ ভিজিটর :
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

​​রাজশাহীতে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) আয়োজিত ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের চর্চাই একটি অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি। আবহমান কাল ধরে বাংলাদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধই সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

​তিনি রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

​এ সময় ইসকনের স্থানীয় নেতৃবৃন্দ, বিপুলসংখ্যক ভক্তবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণিল সাজে সজ্জিত রথসহ একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণসহ পুরো এলাকায় ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ