• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বৃষ্টিতে ভিজে অসুস্থ হওয়া এড়াতে যা করবেন

ডেস্ক রিপোর্ট: / ৫১ ভিজিটর :
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বর্ষাকাল মানে ঝমঝমিয়ে বৃষ্টি, একটু পরেই আবার কড়া রোদ। আবহাওয়া থাকে এমনই । অফিসে যাওয়ার সময় কখনও আবার ফেরার পথে কাকভেজা হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এই সময বৃষ্টিতে ভিজলেই সর্দি, কাশি কিংবা জ্বরের ঝুঁকি বাড়ে। চিকিৎসকদের মতে, হঠাৎ করে শরীরের তাপমাত্রা বদলে যাওয়ার কারণেই এই মৌসুমে ভাইরাসরা বেশি সক্রিয় হয়ে ওঠে। তবে একটু সতর্ক থাকলেই এই সংক্রমণ এড়িয়ে চলা সম্ভব। বৃষ্টিতে ভিজে যাওয়ার পর শরীরকে দ্রুত ঠিক করতে কী করবেন তা জানানো হয়েছে ‘টিভি নাইনে’র এক প্রতিবেদনে

পোশাক বদলে ফেলুন

অফিস যাওয়ার পথে কিংবা বাড়ি ফেরার সময় বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব গায়ের ভেজা জামাকাপড় বদলে ফেলুন। কোনও অবস্থাতেই ভেজা পোশাকে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বা সরাসরি ফ্যানের তলায় বসা ঠিক নয়। চিকিৎসকদের মতে, ভেজা কাপড়ে এসিতে ঢুকলে ফুসফুসে ঠান্ডা লেগে বুক বসে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ কারণে বর্ষার দিনগুলোয় ব্যাগে সবসময় একটি প্লাস্টিকের প্যাকেটে বাড়তি শুকনো পোশাক রাখা ভালো। এর ফলে ব্যাগ ভিজলেও ভেতরের জামাকাপড় সুরক্ষিত থাকবে।

হালকা গরম পানিতে গোসল

বৃষ্টিতে ভিজে গেলে বাড়িতে ফিরে প্রথমেই হালকা গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করুন। অনেকের ধারণা, বৃষ্টিতে ভেজার পর আবার গোসল করলে বেশি ঠান্ডা লাগবে। এটা ঠিক নয়। বরং হালকা গরম পানি দিয়ে গোসল করলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে সাহায্য হয়। এর পাশাপাশি বাইরের জীবাণু ধুয়ে যায়। গোসলের পর মাথা ও চুল ভালোভাবে শুকনো করে মুছে নিন। কারণ মাথা বেশিক্ষণ ভেজা থাকলে দ্রুত মাথা ব্যথা হতে পারে বা ঠান্ডা লেগে যেতে পারে।
পায়ের যত্ন
বৃষ্টির দিনে রাস্তায় জমে থাকা নোংরা পানি ও কাদায় ত্বকের নানাবিধ সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি থাকে। এ কারণে বাড়ি ফিরে ভালোভাবে সাবান দিয়ে ঘষে পা পরিষ্কার করা দরকার। বর্ষায় এমন জুতো পরা উচিত যা দ্রুত শুকিয়ে যায়। চাইলে কর্মক্ষেত্রে এক জোড়া অতিরিক্ত জুতো ও মোজা রেখে দিতে পারেন।

গরম পানি

গোসল সেরে এক কাপ ধোঁয়া ওঠা গরম ভেষজ চা কিংবা কফিতে চুমুক দিলে শরীর দ্রুত চাঙ্গা হয়ে ওঠে। আদা, লবঙ্গ কিংবা তুলসি পাতা দিয়ে তৈরি চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভেষজ চা বানাতে না পারলে হালকা গরম পানি খেতে পারেন।

খাদ্যতালিকায় রাখুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদান

শরীরের ভেতরের প্রতিরোধ ক্ষমতা মজবুত হলে ছোটখাটো সংক্রমণ শরীর নিজে থেকেই রুখে দিতে পারে। এ কারণে প্রতিদিনের খাদ্যতালিকায় লেবু বা আমলকির মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখা জরুরি। গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ